অনুপ্রেরণা

                               অবহেলা অপমানিত জীবনের অনুপ্রেরণার এক দৃষ্টান্ত




"অবহেলা অপমানিত" শব্দ যথেষ্ট এক জন মানুষকে মানসিক ভাবে ভেঙ্গে ফেলতে !!প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে হাজার মানুষ,, ভেঙ্গে পড়ছে তাদের মন,, দুর্বল হয়ে পড়ছে তাদের দৃঢ় মনোবল,, হেরে যাচ্ছে অনেক এর স্বপ্ন,, বিলুপ্ত হয়ে যাচ্ছে ইচ্ছাশক্তি,, এই অবহেলায় অবহেলিত হয়ে পিছিয়ে পড়ছে অনেক মানুষ !! প্রতিনিয়ত অনেক ভাবে অবহেলিত হচ্ছে অনেকে,, হয়ত কেউ পরিবার,, কেউ বন্ধু বান্ধপ,, কেউ হয়ত বা প্রিয়জনের কাছে,, কেউ বা তার কাজে বা শিক্ষায়,, এমন অনেক হাজার হাজার ভাবে অনেকে অবহেলিত হচ্ছে !!! আচ্ছা কি হচ্ছে এই অবহেলায়??? নিজেকে হেরে দিয়ে অথবা পিছনে ফেলে রাখা অতীত নামক স্মৃতি মনে রেখে কি হচ্ছে??? কিছুই হচ্ছে না,, শুধু হচ্ছে বিনা কোনো অপরাধে হাজার হাজার জীবনের প্রবল ইচ্ছেশক্তি হেরে যাচ্ছে,, অপূর্ণ হয়ে আছে হাজার হাজার স্বপ্ন ,,হয়ত  কিছু হওয়ার নয়ত কারোর মনের বাসনা হওয়ার স্বপ্ন !!!স্বপ্ন তো স্বপ্ন সেইটা যেমনই হোক,, সব স্বপনই হাজার হাজার ভালোবাসা বুনে তৈরি হয় !! মনের এত ভালোবাসা দিয়ে তৈরি স্বপ্ন,, যখন কাউর অবহেলা অপমানের জন্য থেমে যাই.. তখন মানুষের মাঝে কোনো কিছু করার উৎসাহ যেন,, কোনো এক প্রাণহীন দরজার মাঝে বন্ধি হয়ে যায় !!





আচ্ছা আমরা কখনো কি ভেবে দেখেছি??কেনো আমরা অল্পতে হতাশ হচ্ছি??কেনো আমাদের মনে না পারা জিনিসটা নাড়া দেই??আমরা শুধু কেনোই বা জীবনের ব্যর্থ স্মৃতি নিয়ে পরে থাকি এই ভেবে অনেকের মাঝে জাগ্রত হয় না পারা,, হেরে যাওয়া !! ব্যর্থ জীবনকে হাসি মুখে মেনে নেওয়া আমি অনেককে দেখেছি,, হারতে উঠতে আবার অনেককে দেখেছি মুক্তি নিতে,, কি শান্তির মুক্তি !!  একেবারে কাপুরুষ এর মত হার মেনে নিজেকে শেষ করে দেওয়া !!শুধু মাত্র মানুষের কথা অবহেলা অপমান  আর চেষ্টায় ব্যর্থ হয়ে হয়ে যায় হাজার হাজার প্রাণ.. হয়ত এখনও আমাদের মধ্যে কেউ কেউ তৈরি হচ্ছে আগামীকালকের নিউজ প্রেপারের হেডলাইন হওয়ার জন্য !! বাহ কি সুন্দর অর্জন ??না আসলেই তো অনেক সুন্দর ,,,নিউজের হেডলাইনে নিজেকে দেখা তারপর সেইখানে অমুক তমুক বিষয়ে সে এমন করল ,,কত কিছু করল ??কত কিছুই না বলা,, হবে করা হবে !!আসলে এইটাতে জীবনের কেমন মুক্তি পেয়েছো ??হয়ত কাউর আফসোস হবে,, হয়ত কাউর হবে না,, কেউ হয়ত তার লেখাতে তোমার জীবনের কথা তুলে ধরবে ,, আর হয়ত কেউ  বা তোমাকে ভিতু ব্যর্থ কাপুরুষ বলবে হাজার হাজার কান কথা সেইদিন শুনা হবে!!!! কিন্তু তুমি শুনতে পারবে না সেইদিন,, দিতে পারবে না কোনো উত্তর ,,হয়ত সেইদিন তোমার বাবা মা চারি দেয়ালে নিজেকে বন্ধি করে কাঁদবে ,,আর হয়ত বলবে এইভাবে মুক্তি না নিলেও পারতি!!! কিন্তু একটা জিনিস কি এতে তোমার কি লাভ হচ্ছে?? কি বা পাচ্ছো ??কিছুই না শুধু পাচ্ছো দুই চার শব্দের সমবেদনা ,,,বাবা মায়ের অশ্রুর কারণ !! কিছুই পাও নি,, পেয়েছ শুধু হেরে যাওয়া,,, আর সেই অপমানের স্বীকারোক্তি  !!!নিজেকে মুক্তি না দিয়ে হতে পারতে কাউর অনুপ্রেরণা,, হতে পারতে কাউর জীবনের প্রেষণা,, বেঁচে যেতো হাজার হাজার প্রাণ ,,,হাজার হাজার অন্তরায়কে উপেক্ষা করে দিতে পারতে লাখ লাখ মানুষকে বার্তা !!! আফসোস,, তুমি নিয়ে নিলে মুক্তি বেঁচে নিলে ব্যর্থ জীবন !!!





আসলে সবাই একটা কথা বলে,,," বলা খুব সহজ করা কঠিন " !!! আসলে কি তাই?? তুমি যত সহজে সব বলো পারো না,, তত সহজে করতে,, যদি ভেবে থাকো !! তাহলে কেনো পারবে না ???আজ যদি ভেবে দেখতে নিজে করে দেখাতে... তাহলে আজ এই কথা হত !!!যত বলা সহজ তত করা সহজ !! যদি তোমার দৃঢ় মনোবল ইচ্ছাশক্তি থাকে,, চাইলেই তো পারতে !! জীবন আসলেই সুন্দর,, যদি উপভোগ কর.. জীবন উপভোগ করারই তুলনীয় জিনিস !!! হয়ত কেউ উপভোগ করে হাসিভাবে ,,আবার কেউ উপভোগ করে দুঃখ নিয়ে ,,,আবার হয়ত কেউ এখন বলবে,, জীবনের সবকিছু খুব সহজে পেয়েছ বলে তাই  কথা গুলো খুব সহজে বলতেছে !!! না বিষয়টা তেমন না,, কেউ যখন কোনো কিছু থেকে হেরে উঠে,, নিজের মধ্যে এক ইচ্ছাশক্তি প্রেষণ করে ,,,যখন সে তার স্বপ্নকে স্পর্শ করতে পারে !!!! তখন সে চাই  এই অনুপ্রেরণা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,,,হয়ত এইখান থেকে শুরু হতে পারে কাউর ভেঙ্গে যাওয়া স্বপ্নের যাত্রা  !!! 





তখনকার সময় ঠিক মনে নেই,,, সবে মাত্র পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হলাম !!!প্রাইমারি স্কুল জীবন পার হয়ে পা দিয়েছিলাম একটু উচ্চ মাধ্যমিক এ !! ভেবেছিলাম ছোটকালে  যেমনটা সুন্দর কেটেছিলো ,, ঠিক তেমনি হয়ত বড়কালে বা তার চেয়ে আরও বেশি সুন্দর হবে এমন ভাবনায় মনে ছিল !! কিন্তু ভাবনাটা ভুল ছিল,, সব ভাবনাতো সত্যি হয় না !! হাই স্কুল নিয়ে অনেক ভাবনা ছিল,,, কেমন হবে পরিবেশ??? কেমন হবে আশেপাশের সবাই??? কেমন হবে নতুন সখিরা??? কেমন হবে জীবনের এই নতুন ধাপ ??মনে আছে হাই স্কুল এ যাওয়ার আগের দিন খুব ভয় ভয় কাজ করতেছিল ,,,রাত দুইটায় মাকে জিজ্ঞাসা করি,, আমার না কেমন জানি ভয় লাগছে !! কালকে সব শুভ হবে তো??? মা বলে,, হ্যাঁ আল্লাহ ভরসা হবে !! আমিও তাই ভেবে ঘুমিয়ে পড়েছিলাম ,, জানতাম না নিষ্ঠুর বাস্তবতা অপেক্ষা করছে অনেক কিছু জানানো এবং বোঝানোর জন্য প্রস্তুতি নিচ্ছে !!! হাই স্কুল এর প্রথমদিনটা খুব একা কাটে,, একা একা হাঁটি ,,একা একা টিফিন খাই,, একা একা চলি,, একা একা বসি !!! ভাবলাম প্রথমদিন হয়ত এমনই যায়,, যেহেতু কেউ কাউকে চিনি না !! প্রায় অনেকদিন এমনই যায়,,, সবাই সবার মতো থাকে,, আমি একা একা থাকি,, আমার আপন মনে কেউ কোনো কথা বলে না,, কেউ কোনো দিকে সাহায্য করে না আমাকে ,,মেয়েগুলাকে দেখি খুব সুন্দর করে সেজে আসতো !! সেইখানে আমি খুব সাদামাটা হয়ে যেতাম !! আর ভাবতাম হয়ত তারা খুব সুন্দরী দেখেই এমন করে আমার সাথে !!!আচ্ছা আমি কি দেখতে এতই অসুন্দর ছিলাম?? যে  আমার সাথে কথা তো দূরের কথা কেউ বসতও না ,,,আচ্ছা ক্লাস সিক্স বেশি তো বড় না?? তখনকার সময় তো ছোট,, আমরা সবাই ছোট তখন কিভাবে এমন বৈষম্যতা সৃষ্টি হয় ??আমরা সবাই বলি রুপে নয় মানুষ মনে বড় !!! তাহলে সেই কথা আমার জন্য হলো না কেনো??কেনো আমার সাথে এমন হলো সেই বয়সে?? আসলে বুঝতে পারিনি,, কিন্তু এখন যখন মনে পড়ে এইসব তখন খুব গর্ব করে বলি !!বাস্তবতার নির্মম কঠিন রুপ আমি কাছের থেকে দেখেছি আর খুব ভালো করেই বুঝেছি !!!আর শিখেছি নদীর মাঝি আর পালতোলা নিজের হলে তুমি নিজেই পারবে নদী পার করতে !!!আর হ্যাঁ রুপ অনেক বেশি গুরুত্ব কিন্তু সেটা মনের রুপ আর এই রুপ যাতে কাউর সাথে হিংসা এবং ছোট করে না দেখাই !!!মনে রাখবে আজ যেমন তুমি ব্যবহার করবে ঠিক ভবিষ্যতে তুমি তেমন ব্যবহার পাবে !!! সেটা হোক ব্যবহার না হোক কোনো কর্ম !!! কথায় আছে,,," মানুষ মানুষ হয় ব্যবহারে পরও আপন হয় স্নেহের বন্ধনে " !!! 







ক্লাস সেভেন এর কথা,,, সেভেন এ যখন উঠি তখন প্রতিজ্ঞা করি  !!!কাউর সাথে কোনো কথা বলব না,,, নিজের মতো চলব,, একা একা থাকব !! কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম মানুষ একা থাকতে পারে না !!! তবে আমার সব চেয়ে বেশি খারাপ সেইদিন লেগেছিলো যেইদিন আমার খুব জ্বর ছিলো !!! তারপরও দেরি করে আসার কারণে ম্যাডাম আমাকে দাঁড়িয়ে রেখেছিলো,,, আমি ঠিক মতো দাঁড়াতেও পারতেছিলাম না !! ম্যাডাম তবুও আমার কোনো কথাই শুনে নাই !! আশেপাশের সবাই আমাকে দেখে হাসতে ছিল যেনো হাসির যাত্রা হচ্ছিল !! আচ্ছা ম্যাডামের কি হৃদয় নেই ??নাকি আমার মতো মানুষের প্রতি মায়া নেই??? আমার কাছে মনে হচ্ছিল হয়ত হৃদয়টা আমার মতো মেয়ের জন্য নই !!!যেন আমি মনে হয় বড় কোনো হাসির পাত্র ,,যেনো সবাইকে হাসাচ্ছি !!  সাথে ছিল না কোনো সখি,, চলার পথে কাউকে পাই নাই !! শুধু নিজের প্রতিচ্ছবি নিয়ে চলেছি খুব কঠিন,, না খুব কষ্টের ছিল দিন গুলো !! ভাবলেই কষ্টটা বাড়ে,, সত্যি কি ছোট জীবনে এমন হয় ??হয়তো আমার জন্য ছিলো !!








অষ্টম শ্রেণীতে যখন পড়ি কোনো কিছুই পরিবর্তন হয়নাই !!! তখনও কেউ আমার সাথে কথা বলত না ,,একাই ছিলাম !!! একটু কিছু না পারলে সবাই হাসত ,,অনেক অপমান করত,,, সব চেয়ে বেশি অপমান হয়েছি সেইদিন যেইদিন ক্লাসের একটা নাফিস নামের একটা ছেলের জন্মদিন ছিল !! সে ক্লাসের প্রত্যেকে চকলেট দিল,, শুধু আমাকে দিল না !! এতে আমার একটুও মন খারাপ হয়নি !! তবুও ক্লাসের একটা মেয়ে জোর করল আমাকে দিতে,, সে আমাকে নিজ হাতে চকলেট না দিয়ে ছুঁড়ে মেরে দিল !! খুবই অপমানিত হয়েছিলাম ,,,খুব কষ্ট হয়েছিল ওইদিন আমি অনেক কেঁদেছিলাম  !! কিছুই বলতে পারতাম না,, তখন বলার সাহস হয়নি আমার !! আমি কি এতই বোকা ছিলাম??যে এত অপমান,,, অন্ধ ছিলাম নাকি পঙ্গু ছিলাম??? যে কেউ দেখতে পারতো না স্কুল জীবনে কোনো বন্ধুর দেখাই পেলাম না,,, পরিচয় হইনি কোনো সখির সাথে !! কিছুদিন পর সোহা নামের একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয় !! দেখতে কালো ছিল,, কিন্তু অনেক ভালো ছিল  !!দুইজন দুইজনকে অনেক হেল্প করতাম,, একসাথে টিফিন করতাম ,,মার্কেট এও যেতাম  একসাথে !! কিন্তু অন্যান্য বান্ধুবীদের পেলে আমাকে দূরে দূরে রাখত,, আমি বুঝতে পারতাম না !! পরে যখন বুঝলাম তখন অনেক কষ্ট পেয়েছিলাম,, তারপরও একটা কথা বলতে চাই সে অনেক ভালো প্রকৃতির মানুষ কারণ সে সব সময় আমার সাপোর্ট করত !!!পরে আমি তাকে মাফ করে দিলাম কারণ সে তার ভুল বুঝতে পেরেছিল !!!জেএসসি পরীক্ষা চলাকালীন সময় গণিত পরীক্ষার দিন আমি ওকে ঠিকমতো হেল্প করতে পারিনি,, তার জন্য আমার খুব মন খারাপ হয়েছিলো !! আমি ওইদিন নামাজ পড়ে আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি সে যেন আমার থেকেও ভালো রেজাল্ট করে !!! আল্লাহ্‌ আমার দোয়া কবুল করেছিল ,,,সে ভালো রেজাল্ট করেছিল !!! কিন্তু রেজাল্ট আসার পরে সবার সামনে আমাকে বলে,, আমার চেয়েও ভালো রেজাল্ট করেছে আমি পারিনা কিছু !!! আমি খারাপ রেজাল্ট করেছি,,, আমি ওকে কিছুই বলিনি !! বাসায় এসে দরজা বন্ধ করে খুব কান্না করেছি !! আর নিজেকে প্রশ্ন করেছি,,, আমি যাকে ভালোবাসি সে আমাকে কেনো এতো দুঃখ দেয় ???তারপরও সোহার প্রতি কোনো রাগ ছিল না,,, হাসি মুখে তাকে মাফ করে দি !! কারণ সে ছিলো আমার স্কুল জীবনের প্রথম বন্ধু !!!







নবম শ্রেণীতে উঠি,,, তখনও সোহা আমার সাথে তেমন কথা বলত না,,, খুব কম কথা বলত !! কিন্তু আমি অনেক কথা বলতাম,, ও কোনো আগ্রহ দেখাত না,, আগের মতো বসত না,, তার জন্য অনেক কান্না করতাম !! কিন্তু সে আসত না,, এতদিন সে তার ভুল বুঝতে পেরে আমার কাছে মাফ চাইল !! আমি তাকে আবারও মাফ করে দিলাম,, নবম শ্রেণীর মেয়েদের কথা বলি তারা ছিল খুব অহংকারী  ,,,রুপ নিয়ে খুব অহংকার ছিল তাদের,, আমাকে অপমান করত,, বকাঝকা করত ,,অনেক খারাপ ব্যবহার করত ,,কিন্তু আমি তাদের কিছুই বলতে পারতাম না !!! কারণ আমার তাদের মতো শিক্ষা ছিল না !!! পরে কিছুদিন পর আরেকটা মেয়ে এসেছে ফ্রেন্ডের রূপে তার নাম ছিল এনি !!! এনি প্রথম প্রথম আমার সাথে অনেক কথা বলত কিন্তু বসত না !! আমি জোর করে আমার পাশে বসাইতাম ,,তাকে টিফিন খাওয়াইতাম,, টাকা পয়সা দিতাম,, বই খাতা সব শেয়ার করতাম !! আর কি বলবো ভেবে পাচ্ছি না !! আমাদের কিছুদিন পর পরীক্ষা শুরু হয়,, আমি এই পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারি নি !! এটা শুনে এনি আমার সাথে মিশা বন্ধ করে দেয় !! সবসময় ওকে টিফিনের সময় ডাকতাম,, জোর করতাম,, সে আসত না দূরে দূরে থাকত !! একদিন ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করি,, কেনো এমন করছে ??সে আমাকে সেইদিন বলে আমি নাকি খারাপ রেজাল্ট করি,,, তাই ও আমার সাথে মিশে না এখন আর !! শুধু ওইদিন তাকে একটা কথা বললাম,,, বন্ধু মানে এইটা না যে ভালো রেজাল্ট করে সে বন্ধু !! বন্ধু মানে হচ্ছে ভালোবাসার  সুখ দুঃখের সাথী,,, আসলে বন্ধু হচ্ছে জীবনে চলার পথে এমন একটা স্মৃতি যা ভুলার মতো নয় !! আমার কাছে বন্ধুর স্মৃতির মূল্য অনেক বেশি,, 





 


স্কুল জীবনে অনেক কিছু আছে যা থেকে অনেক কিছু শিখতে পেরেছি !! কোনো অনুষ্ঠান ,কোনো দিবসে কেউই শুভেচ্ছা জানাতো না !! না কেউ জন্মদিন বন্ধু দিবস বৈশাখ কোনো কিছুতে কেউ কোনদিন খোঁজ নিয়েছে !! ঈদ এ দেখতাম সবাই সবার বন্ধুদের অনেক সুন্দর করে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে কার্ড দিত !! আমি শুধু দেখতাম,, কেউ দেয়নাই কোনদিন,, আমরা মাঝে মাঝে বলি,, আমাদের এক দিক ঠিক না থাকলে আরেক দিক ঠিক থাকে !! কিন্তু আমার ক্ষেত্রে ছিল না !! পারিবারিক ভাবেও শান্তিতে ছিলাম না,, মানসিক প্রশান্তি কোনদিন পাই নাই !! কিন্তু আফসোস বা কষ্ট হয়না কারণ এইসব থেকে আমি অনেক কিছুই শিখেছি,, খুব বেশিই শিখেছি !!!





আমরা জীবনে কিছু করতে গেলে আমরা অনেক অন্তরার সম্মুখীন হই !! অনেক সময় আমরা সফলতা অর্জন করি,,, আবার  অথবা হতাশা লাভ করি !!!আসলে কি কারণে আমরা হতাশা পাই বা সফলতা পাই ভেবে দেখেছি কোনদিন ???



  • পারিবারিক সহযোগিতা            
  • পারিপার্শ্বিক অবস্থা
  • মানসিক প্রশান্তি
  • দৃঢ় মনোবল ইচ্ছা শক্তি 
  • আর্থিক ব্যাপার 
  • পাছে লোকের কথা
  • শিক্ষার দিক 
  • ক্ষমতা
  •  ধৈয্য 
  • হাসিমুখ
  • সমালোচনা
  • সহ্যের শক্তি
  • শ্রদ্ধা 
  • অপেক্ষা 
  • সন্দেহাতীত চিন্তা 




আরও অনেক অজানা কিছু আছে !! উপরের বর্ণিত কথা গুলোর একটার মধ্যে ব্যাঘাত ঘটলে আমরা খুব হতাশ হয়ে পড়ি !! খুব সহজে হতাশ হওয়া যায় ,, কিন্তু সবকিছু সহ্য করে নিজের মধ্যে আশা,, কোনোকিছু করার ইচ্ছাশক্তি জাগ্রত করতে কয়জনই বা পারে ??




পারিবারিক সহযোগিতা : আমাদের  অনেকের পারিবারিক চিন্তা,, ভাবনা সব আমাদের থেকে আলাদা !! তারা যা ভাবে সেইটা সঠিক,, আমরা যা ভাবি সেইটা ভুল !! এই জন্য অনেকের জীবনের অগ্রগতির সময় পরিবারকে পাশে পায় না !! সেই সময় সবাই খুব বেশি ভেঙ্গে পড়ে সবকিছু শেষ মনে হয় নিজের কাছে তখন !! অনেক পরিবার থেকে মানসিক সাহায্য পায় না ,, আবার অনেকে আর্থিক সাহায্য পায় না !! আবার এমনও আছে দুইটাই পায় না !! আসলে তখন এইভাবে হতাশ না হয়ে,, নিজে কিছু করে দেখানো উচিত !! তখন এই পরিবার মাথা উঁচু করে বলবে ,,বাবা তুই ঠিক ছিলি  !! ভাই তুই পেরেছিলি,,, আপু তুই সার্থক !! তখন এই পরিবারই তোমাকে সব চেয়ে বেশি সহযোগিতা করবে !! জন্ম তখনই স্বার্থ হয় যখন জন্মের উদ্দেশ্য সফল হয় !! অবশ্য সেটা কোনো প্রতিকূল চিন্তা হলে হবে না !! হতে হবে এমন কিছু যেইটা মাঝে তুমি পাবে সম্মান,, শ্রদ্ধা ,,ভালোবাসা,, অনুপ্রেরণা !! কোনোকিছু থেকে আয় করার আগে সম্মান অর্জন করা অনেক বড় অর্জন !! কারণ সবাই হয় বিখ্যাত,, কিন্তু সম্মানের পাত্র হয় না !!





পারিপার্শ্বিক দিক, মানুষের সমালোচনা ,ক্ষমতা, পাছে লোকের কথা এই সবকিছুর মাঝে আমরা অনেকে আড়াল হয়ে থাকি !! ভাবি কি না ভাবতেছে মানুষ ?কে কি বলবে ?আল্লাহ কেমন জানি লাগতছে ??না আমি কাজ টা করব না !! শুধু মাত্র এই চিন্তার জন্য আজও অনেকের প্রতিভা প্রকাশিত হয়নাই ,, আমাদের সমাজটাই তো এমন ভালো করলেও সমালোচনা খারাপ করলে তো আরও বেশি সমালোচনা !! আচ্ছা বল তো,,যখন তুমি নিজেকে আড়াল করে রাখ শুধু মাত্র এই সমালোচনার জন্য তখন কি হয় ??নিজের কাছে নিজেকে ভীতু লাগেনা ??ছোট মনে হয় না নিজের কাছে ??আজ এই সমালোচনার নিজেকে আড়াল করে রাখতেছ  কিন্তু যখন তুমি এক সময় আসবে যখন তুমি আফসোস ছাড়া ,চারি দেয়ালে কান্না ছাড়া কিছুই করতে পারবে না !! আসবে সমালোচনা ,আসবে প্রতিকূল পরিবেশ ,সব কিছু সহ্য করে  এগিয়ে যেতে হবে তোমাকে !! এমন ও হবে যখন কাউর ক্ষমতার মাঝে পড়ে যাবে তোমার লক্ষ্য,, তখন তোমাকে উঠে দাঁড়াতে হবে !! প্রতিবাদ করতে হবে !! মনে রাখতে হবে,, " হারানো কে হারাবার জন্য আমার জন্ম হয়েছে "




শিক্ষার দিক বললে ব্যাপারটা আরও বেশি তুলে ধরা যায় !! এই যে এই মেয়েটি সব যায়গাই অপমানিত লাঞ্ছিত হয়েছে ,,তবে হার মানে নাই !! সে উঠে দাঁড়িয়ে  আজ সে বিদেশে পড়ে !! আচ্ছা সে পারত না ?? হেরে যেতে ,অথবা নিজেকে শেষ করে দিতে !! সে করে নাই সে দেখিয়ে দিয়েছে ইচ্ছাশক্তি দৃঢ় মনোবল সব !! 




আমাদের শিক্ষা আসলে কেমন জানি !! সব সময় যারা খুব পারে তাদের এই উৎসাহ দিতে থাকি !! যে একটু কম পারে অথবা পারেই না তাকে একবারও বলি না চেষ্টা কর তুমি পারবে !! ও পারলে তুমি পারবে না কেনো ??তুমিও পারবে একটু চেষ্টা করো ,একবার না পারলে আবার উঠো আবার চেষ্টা কর একবার না একবার তুমি সফল হবেই !! কিন্তু আমরা সেইটা করিনা , আমরা জানি গুরুকে বাবা মায়ের সম্মান দিতে হয় ,, সেই বাবা মায়ের মতোই !! কিন্তু কিছু গুরু আছে সে একটা মেয়ে বা ছেলের জীবন শেষ করে দিতে পারবে কিছু কটুকথা বলে !! শেষ হয়না একটা জীবন ,সাথে শেষ হয় অনেকদিন এর গড়ে তুলা স্বপ্ন,,, ইচ্ছাশক্তি,,,এক হাসিমুখ,,,এক জীবনের নয়নের দৃষ্টি  !! 





দেখা যায় অনেকে অজোপাড়া গ্রাম থেকে আসে অনেক স্বপ্ন সাথে করে !!যেই গ্রামকে কেউ কোনোদিন চিনতো না ,সেই গ্রাম তখন সবার মুখে মুখে থাকে !! কেনো থাকে ??সে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছে !! 




খুব সহজে হতাশ হয়ে সবকিছু শেষ করে দি আমরা !! হতাশে কিছু পাওয়া যায় না ,শুধু পাওয়া যায় ভেঙ্গে যাওয়া স্বপ্নের টুকরা !! জীবন কেনো সুন্দর বলি আমরা ??হ্যাঁ নিতান্ত জীবন অনেক সুন্দর ,কিন্তু কি জন্য ??জীবনের এই কষ্ট ,অন্তরায় এই সবই আমাদের সাহায্য করে জীবনকে বুঝানোর জন্য, জীবন থেকে কিছু করার জন্যে, জীবনের এই আসল রহস্য জানতে পারলে আমরা আসলে বুঝে যেতে পারি জীবন কি ??



একটাই জীবন পাই,হাজার হাজার লক্ষ্য পাই,হাজার হাজার স্বপ্ন পাই, তাই এই একটাই জীবনকে শেষ না করে গড়ে তুলি সবার মাঝে !! 
                   

                

ভালোবাসো নিজের স্বপ্নকে, নিজের জীবনকে , কারণ জীবন এক সুন্দর স্মৃতি !! 

                                   সুন্দর,সুখী হোক জীবন সবার !!  












                                                                                                                                                                     














Comments

  1. অনেক ভালো হইছে লিখাটা বাস্তব জীবন নিয়ে,তবে উপরের কিছু কথা আমার সাথে মিলে গেছে,,ভালই লাগলো কথা গুলো শুনে,,বেস্ট অফ লাক,,

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. লেখাটা অনেক বেশি ভালো লেগেছে ♥

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ আপনাকে !! পাশে থাকবেন

      Delete

Post a Comment

Popular posts from this blog

সংগ্রামী মা