সংগ্রামী মা

যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ,, যাকে ছাড়া এই জীবন কল্পনার বাইরে,, যার জন্য এই পৃথিবীর সৌন্দর্য মনোমুগ্ধকর আলোময় পরিবেশ দেখতে পেরেছি সে আর কেউ না জন্মধারণী মা !! মা এক অক্ষরের শব্দ ,,কিনা মধুর শব্দ মা,, সেই তো সৌভাগ্য যে মা নামটি ডাকতে পারে,, সেই তো ভাগ্যবান যার ঘরে মায়ের দেওয়া প্রদীপ জ্বলে !! কখনো কি দেখেছো?? স্বচ্ছ পুকুরের হালকা রোদে পুকুরের কি নিষ্পাপ চেহারে ঠিক তেমনি তো মাদের মন !! একদম পবিএ অফুরন্ত ভালবাসা দিয়ে ভরপুর !! দশমাস নিজের গর্ভেধারণ করে শত কষ্ট সহ্য করে পৃথিবীর আলো দেখায় সারাজীবনই !!মা তার সন্তানকে আগলে রাখে !! কোনো লেখক লেখিকা কবি কি আজও পেরেছে মা নিয়ে সম্পূর্ণ ব্যাখা দিতে?? পারবে না কেউই পারবে না !! মা নিয়ে বলার কোনো ভাষা,, লেখার কোনো কলম কি সৃষ্টি হয়েছে আমার এ দুচোখে দেখা নেই !! মা যার নাড়ির সাথে জুড়ে থাকে সন্তানের সম্পর্ক !! হাজারো রূপ ধারণ করে অফুরন্ত ভালোবাসা দিয়ে শাসন দিয়ে নিজের হৃদয়ের সাথে আগলে রাখে সেই তো মা !! সন্তানের জন্য একজন মা অসুখের সময় ডাক্তার ,,শিক্ষার সময় শিক্ষিকা,, রোদের সময় ছায়া ,,বৃষ্টি সময় রেইনকোট !!কতরুপই না ধারণ করে তার সন্তানের জন্য !! কোনো সন্তান কোনোদিনই পারবে না মায়ের ঝণ পরিশোধ করতে !! স্বয়ং জান্নাত তার কাছে মাথা নত কারণ মায়ের পদতলে জান্নাত !!তাহলে মা কে কি বলব?? বলা যায়,, মা এমন এক অমূল্য সম্পদ যার মূল্য দেওয়া কারোর সামর্থ্য নেই !! ডাইরীর স্মৃতির পাতায় লেখা .,,,, মা নাই ঘরে যার,, সংসার অরণ্য তার !! অরণ্যেতে কাঁদি মা গো ডাকি বার বার !! কোথায় রইলা মাগো মোদের ফেলিয়া !! অভাগীনী মাকে বুঝি পাবো না খুজিঁয়া !! আমার আজও মনে আছে মায়ের কষ্টগুলো,, যেদিন মা জেনেছিল তার সাথে আরও একটি ছোট প্রাণ জুড়িয়ে আছে !! তার খুশির কোনো কমতি ছিলো না !! যেন স্বর্গের সব সুখ পেয়ে গিয়েছিলো !!ছোট প্রাণটা নিয়ে স্বপ্ন বুনতে শুরু করলো,, যেন এটাই ছিলো তার জীবনের পরিপূর্ণতা মা হওয়া !! কোনো একজন তাকে বলেছিলো,, একজন নারী তখনই নারী হিসেবে পরিপূর্ণ যখন সে মা হয় !! আজ সেই পরিপূর্ণতা পেয়ে খুশিতে আত্নহারা !! দশমাস গর্ভে রেখে যখন পৃথিবীতে ভুমিষ্ঠ হলাম খুশিতে চোখ দিয়ে গাল বেয়ে অশ্রু পড়ছিলো !! তার কোলে ছোট একটি প্রাণ যে তার নাড়ির সাথে জুড়িয়ে ছিলো !! ওই মুহূর্তটা ছিলো তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহুর্ত !! দুই বছর বয়স খুব অসুস্থ হয়ে পড়েছিলাম ! ডাক্তার বলেছিলো বাচাঁনো সম্ভব না !! কথাটি যেন মায়ের বুকে গিয়ে লাগলো,, পা থেকে মাটি সরে গেলো তার এমন অবস্থা !!সে তার ছোট প্রাণটিকে হারিয়ে ফেলবে তার বুক ফেটে কান্না পাচ্ছিল,, প্রতিরাত দুইহাত ধরে বিধাতার কাছে প্রার্থনা করতো ছোট প্রাণটির জন্য!! মনে আছে ,,সেদিন অনেক বৃষ্টি ছিল !!মায়ের ছোট প্রাণটি তার কোলে শুয়ে ছিল,, হঠাত্‍ আকাশে বজ্রপাত হচ্ছিলো!! আকাশের কালো মেঘের গর্জনের প্রবাহ পড়েছিল ছোট প্রাণটির ওপর !!হঠাত্‍ করে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে থাকে !!এদিকে মায়ের কান্নার কোনো সীমা থাকে না !! দুইঘণ্টা ধরে ডাক্তার চেকআপ করার পর ওটি থেকে বের হয়ে বলল 48ঘণ্টা সময় আল্লাহকে ডাকুন!! সবার মনের মধ্যে নিরাশা দেখা যাচ্ছিল !!48ঘণ্টা হয়ে গেল ছোট প্রাণের জ্ঞান ফিরে আসল না !!অবশেষে ডাক্তার হার মেনে তাকে মৃত ঘোষণা করল !! মার যেন বিশ্বাস হচ্ছিল না মনে হচ্ছে এ কোনো এক দুঃস্বপ্ন !! অনেক অনুরোধ করার পর আরও কিছুদিন সময় নিল !!দিনরাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন মা অনেক কান্না করতেন তার ছোট প্রাণটির জন্য!! মায়ের অশ্রু যেন বিধাতার সহ্য হল না,, কোনো এক পড়ন্ত বিকালে সবাইকে অবাক করিয়ে 51ঘণ্টার পর ছোট প্রাণের জ্ঞান ফিরে আসল!! খুশিতে মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরছিল,, মায়ের প্রার্থনা একজন সন্তানের জীবনের প্রাণ কথাটি মাকে দেখে বুঝলাম !! শুনেছিলাম মায়ের নাকি সুস্বাদু খাবার খাওয়ার অভ্যাস ছিল !!পটল দিয়ে মাছের ঝোল আর গরুর মেজবানি না হলে হত না!! ডাক্তার বলেছিল,, ছোট প্রাণটি শুধু পাউরুটি একটু দুধ লবণ ছাড়া সিদ্ধ সবজি খেতে পারবে!! এগুলো খেতে ছোট প্রাণের অনেক কষ্ট হত মা তার সন্তানের কষ্ট দেখে তার সাথে সেই স্বাদহীন খাবার খেল দুবছর ধরে !! একজন মা পারে সন্তানের জন্য নিজের সুখ বিলিয়ে দিতে তার প্রমাণ মাকে দিয়ে পেলাম !! মা নাকি সবচেয়ে বেশি ভালোবাসতো নানাভাইয়াকে !! সেই মা বিশ বছর ধরে তার বাবার থেকে দূরে ছিল!! স্বামীর একটা শর্ত ছিল হয় ,,সন্তানের দেখা নাহলে বাবার দেখা !!নিজের মনে খুব চাপা কষ্ট রেখে বুক জড়িয়ে সন্তানকে বেছে নিল !!দিনে হাসিমাখা মুখ নিয়ে তার সন্তানকে নিয়ে মেতে থাকত!! গভীর নির্জন রাত ছিল তার কান্নার স্বাক্ষী !!বিশ বছর ধরে কেঁদে কেঁদে দিন পার করল মা !! একজন মা পারে বুকে চাপা কষ্ট নিয়ে সন্তানকে নিয়ে বাঁচতে !! জেএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশনের টাকা যোগাড় হচ্ছিল না !! মা অসুস্থ শরীর নিয়ে বুটিক হাউস চাকরি করল শুধুমাত্র সন্তানের সফলতার জন্য !!খাবারের জন্য হাউস থেকে কিছু টাকা দিত,, মা সব রেখ দিত !! আর জমা করে সন্তানের জন্য সুন্দর একটা পোশাক কিনল !!আসলেই একজন মা,, পারে ক্ষুধার জ্বালা সহ্য করে সন্তানের মুখে খাবার তুলে দিতে !! হসপিটালে থাকা অবস্থায় ওইদিনগুলোর কথাগুলো মনে আছে,, মা কত কষ্ট করেছিল !! টানা আঠারদিন একটুলে বসে অনেক কষ্ট করেছিল মা !! দিনরাত নির্ঘুম চোখে সারাদিন পাশে বসেছিল !! দেখা যাচ্ছিল তার চোখের নিচের কালি,, ঝটঝটে চুল,, চিকন রোগা শরীরটা !!কেবিন একটা ছিল বলে ঘুমানোর পর্যাপ্ত জায়গা ছিল না!!আঠার দিন মা টুলে বসিয়ে ঘুম হারাম করে কাটালো !! কত কষ্ট হয়েছিল মায়ের !! আঠারদিন ঘর আর হসপিটাল দুটোকে সামলিয়ে রেখেছিল !! আসলে একজন মা পারে পরিবারকে ভালোবাসার বন্ধনে আগলিয়ে রাখতে !! একজন মা পারে তার সুবিধার কথা ত্যাগ করে সন্তানের কথা ভাবতে !! মায়ের মত মা হওয়া সহজ না !! মা আসলেই কঠিন.. যেদিন বাবা আকাশের তারা হয়ে গিয়েছিল !! ওইদিন এখনও মনে পড়ে,, যখন শুনছিলাম আমার বাবা যার ভালোবাসা ছিল অন্যরকম,, যার একটু কড়া কথা দেখলে চোখ দিয়ে অশ্রু,, যার হাত ধরে পার হয়েছি জীবন,, যার জন্য আমার অস্তিত্ব সে আর নেই আমার মাঝে !! বিশ্বাস করতে পারছিলাম না,, মাটি থেকে পা সরে গিয়েছিল !! চোখ দিয়ে জল বের হচ্ছিল না,, পাথরের মত দাঁড়িয়ে রইলাম !! এ যেন আমার না অন্য কাউর দৃশ্য !! স্বামী হারা মা তখন নিজের চোখের জল মুছে পাশে এসে দাঁড়াল !! বুকে টানিয়ে নিল !!মনে আছে মা বলেছিল,, বাবা হারিয়ে যাই নি বাবা মায়ের ছায়ার মাঝে ভেসে আছে !! সে পালন করেছে সব দায়িত্ব,, ভালোবেসেছে দ্বিগুণ যেমন বাবা করেছিল !! বাবার অনুপস্থিতিতে মা বাবা হয়েছিল !! নিজের কষ্ট চাপা রেখে সন্তানকে সব দেয়ার চেষ্টা করছিল !!একজন মা পারে বহুরূপ ধারণ করে সন্তানের পাশে থাকতে,, ভালোবাসতে,, রক্ষা করতে !! আমি বাবাহীন মেয়ে আর মা স্বামীহারা,, পিতৃহারা,, মা হারা ,,কিভাবে আছে এই বিশাল দুনিয়াতে একা?? সে তার দুঃখ গুলো মনের মাঝে চাপা দিয়ে থাকে !!মায়েরও অনেক কষ্ট হয় কিন্তু মা মুখফুটে কিছুই বলে না !!একদিন মা বলেছিল,, যেদিন মা হবা সেদিন মায়ের ব্যথা বুঝবা !! সারাদিন মা মা করা আমরা কি পারি না মা কে একদিন এক মুহুর্তের জন্য সুখ দিতে?? হয়ত পারি না ,,নিজেদের কথা ভাবতে ভাবতে মায়ের দু চোখ ভরা কষ্ট চোখে পড়ে না আমাদের !! মাকে নিয়ে যত লিখি তত ই কম !! মা একজন মমতাময়ী নারী পৃথিবীর সব সম্পদ তার কাছে মাথা নত !! এমনকি ইসলামও তাকে সর্বশ্রেষ্ট সম্মান দিয়েছে !! আচ্ছা যাদের সন্তান নেই তারা কি মা না?? অবশ্যই তারাও মা,, নিবাক বাকরুদ্ধ হয়ে থাকে তারা !!আশায় থাকে কোলে জুড়ে একটি ফুটফুটে বাচ্চা এসে তাকে মা ডাকবে !! সমাজে অনেকেই আছে যারা মা হতে পারে না,, তাদের বান অলক্ষি কত নামে উপাধি দেয় !! আচ্ছা নয় মাস একজন বাচ্চাকে নিজের নাড়ির সাথে জুড়িয়ে রেখে,, তাকে হারানোর বেদনা কি বুঝতে পারবে?কখনোই না,, নারীর পরিপূর্ণতা সৌভাগ্য,, যখন সে মা ডাকটি শুনতে পায়!! যে নারী পায় না এই সৌভাগ্য কতই না বেদনাময় হয় জীবন !! মায়ের কষ্ট দুঃখ সে কাউকে চোখে দেখতে দেয় না,, সন্তানের হাসিতে হেসে উঠে সে !! একজন সন্তানের জন্য সবচেয়ে কষ্টকর মুহুর্ত হচ্ছে মায়ের অশ্রু দেখা !!মায়ের অফুরন্ত ভালোবাসা কষ্ট সুখ বিসর্জন দেওয়ার পরও ,,আজও অনেক মায়ের ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রাম !! পৃথিবীর সকল মাকে জানায় অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা !!এক মায়ের সন্তানের জন্ম নিলেও পৃথিবীর সকল মা আমার মা!! তোমাদের চরণে ঠাই দিয়ো আমায় !! ভালোবাসি মা তোমাকে অনেক বেশি এবং পৃথিবীর সকল মাকে !!পারবো না তোমার মত নিজের সব বিলিয়ে দিতে ,,যেদিন মা হব হয়তো সেদিন বুঝবো মায়ের ব্যথা!! শেষে বিধাতার কাছে একটাই প্রার্থনা,, মা যাতে দীর্ঘজীবী হয় আর তার আগে যাতে মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি !!আমি থাকতে মা তোমাকে সাদা কাপড়ে বস্ত্র ধারণ করা দেখতে পারবো না !!
পৃথিবীর সকল মা সুখে থাকুক !! বাকি জীবন হোক সুখময়....

Comments

  1. কথা গুলা শুনে আমার চোখে পানি চলে আসছে।'মা' – ছোট্ট একটা শব্দ,
    কিন্তু কি বিশাল তার পরিধি! সৃষ্টির সেই আদিলগ্ন
    থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়,
    ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার৷মায়ের জন্য একটাই স্লোগান, 'মাগো তোমার আঁচল তলে
    রেখো আমায় জনম ধরে'

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অনুপ্রেরণা